টেনিস কোর্টের কিংবদন্তি এবার নতুন ভূমিকায় আসতে চলেছেন। রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার খুব কাছাকাছি স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। আগামী ২১ নভেম্বর ক্লাবের সাধারণ সভায় তার নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে। সবকিছু ঠিক থাকলে এরপরই পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব নেবেন ২২টি গ্র্যান্ড স্লামজয়ী এ কিংবদন্তি।নাদালের নিয়োগ চূড়ান্ত করতে বিশেষ সাধারণ সভার আয়োজন করবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লাবের গঠনতন্ত্রের ৪৬ নম্বর ধারা অ...