মাদ্রিদ ডার্বিতে রেফারিং নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার বড় ভুল স্বীকার করেছে লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটি (সিটিএ)। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে লি কাং-ইনের ফাউলের ঘটনায় তাকে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল বলে জানিয়েছে সিটিএ।স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের রেফারি মিগেল আনহেল অর্তিজ আরিয়াস ঘটনাটি দেখেও কোনো শাস্তি দেননি। পরে ভিএআর থেকেও তাকে লাল কার্ড দেখানোর জন্য মাঠের মনিটরে যেতে বলা হয়নি।ঘটনাটিতে লি কাং-ইনের পায়ের স্টাড সর...