রিয়াল মাদ্রিদে নিজের দ্বিতীয়
অধ্যায়ে নিজের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন হোসে মরিনহো। লস ব্লাঙ্কোসদের
ডাগআউটে ফিরে নিজের কোচিং দর্শন পরিষ্কার করেছেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। বুধবার
এক সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদকে নিয়ে নিজের নতুন দৃষ্টিভঙ্গির কথা জানান তিনি।
প্রথম মেয়াদের সাথে বর্তমান
সময়ের তুলনা করে মরিনহো বলেন,
‘আমি বিষয়টিকে একটি মিশন হিসেবে দেখছি,
কারণ এর সাথে আবেগ ও ভালোবাসা জড়িত। ২০১০ সালে যখন প্রথমবার এসেছিলাম, তখন আমি নিজের
কথা ভেবেছিলাম। ভেবেছিলাম আমি বিশ্বের সেরা ক্লাবে...