পানিতে নষ্ট হওয়া পণ্যের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন কাপড় ব্যবসায়ী মোহাম্মদ রহমত আলী। ভারাক্রান্ত মনে আস্তে আস্তে বললেন, ‘আমার কম করে হলেও ১০ লাখ টাকার কাপড় পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ভেজা কাপড় কেউ কিনবে না, দাগ পড়ে যাবে।’গতকাল সোমবার সকালে ভারী বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে এখন চলছে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ। পানি নেমে গেলেও দোকান ও গুদামে জমে থাকা ভেজা ও নষ্ট পণ্য সরাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। কাপড়, কম্বল, জুতা, ব্যাগ, প্রসাধনী ও ইলেকট্রনিকসসহ বিভিন্...