ব্যাংক খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ‘রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক’ শীর্ষক কর্মসূচি আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক। সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালনা পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ নির্বাহীদের জন্য এটি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান। এতে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুর রব ঝুঁকিভিত্তিক তদারকি কাঠামো, ঝুঁকি মূ...