আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কয়েক মাসের মধ্যেই আবারও আর্জেন্টিনায় ফিরতে পারেন লিওনেল মেসি। প্রাক্-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস এইরেসে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ইন্টার মায়ামি। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে দেখা যেতে পারে রিভার প্লেটের বিপক্ষে, সেই মাঠেই যেখানে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।আর্জেন্টিনার সংবাদমাধ্যম বোলাভিপ আর্জেন্টিনার প্রতিবেদন অনুযায়ী, রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বুয়েনস এইরেস সফরের পরিকল্পনা করছে ই...