‘আগামীর সময়’-এর রিপোর্টিং বিভাগে পা রাখলে মনে হতে পারে, আপনি কোনো দৈনিক পত্রিকার অফিসে নয়, বরং যুদ্ধের ফ্রন্টলাইনে ঢুকে পড়েছেন। সেজন্য পত্রিকাটি বাজারে আসার আগেই সম্পাদক মোস্তফা মামুন এ সেকশনের সদস্যদের নাম দিয়েছেন ‘দ্য ফ্রন্ট রানার্স’। চারদিকে ডেস্কে ডেস্কে পাহাড়সমান ফাইল, আধখাওয়া ঠান্ডা চায়ের কাপ...