আল্লাহ তাআলাই আকাশ থেকে
বৃষ্টি বর্ষণ করেন। তাঁর ইচ্ছায়ই নদীনালায় পানি প্রবাহিত হয়। মাটির উর্বর শক্তি
তাঁরই দান। তিনি মাটি থেকে শস্যদানার অঙ্কুরোদগম ঘটান। সূর্য ও চন্দ্রের আলো
দ্বারা তার পুষ্টি যোগান। তাঁর ইচ্ছায়ই চারাগাছ ক্রমান্বয়ে বড় হয়ে উঠে এবং
একপর্যায়ে তা ফল ও ফসলে পূর্ণতা লাভ করে। আল্লাহর ইচ্ছা না হলে গাছে ফল ও ফসল
ধরানো কার পক্ষে সম্ভব?
ক্ষেত্রবিশেষে এর পেছনে
মানুষের মেহনত আছে বটে, কিন্তু সে মেহনতের উপকরণও
আল্লাহ তাআলাই যোগান। উপায়-উপকরণের নিজস্ব এমন কোনো ক্ষমতা নেই...