তাদের দাপট বেড়েছে আগেই। ধীরে ধীরে সেই দাপট পরিণত হয়েছে দম্ভে।
লাইসেন্স নেই, প্রশিক্ষণ নেই; তবু তারা বীরদর্পে রাজপথেও রাজত্ব করতে পারে। কেউ বাধা
দিলে তেড়ে আসে, না হলে একেবারে মারামারির পর্যায়ে। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের কাছে হার
মানে বেশিরভাগ সময়। অবশেষে বছর দুয়েক পর সরকার থেকেই এলো তাদের বৈধ করার ঘোষণা। তবে
মানতে হবে বেশ কিছু নীতিমালা। দিতে হবে লাইসেন্স ফি, নিতে হবে প্রশিক্ষণ। তবেই মিলবে
রাজত্ব করার স্থায়ী সনদ।
অনেক দিন ধরেই রাজধানীসহ সারা দেশে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা ব্যাটারিচালিত
অটোরি...