শারদীয় দুর্গাপূজা ও লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে নতুন দুটি গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। আগামী ১৬ অক্টোবর পূজা উপলক্ষে প্রকাশ পাবে তার নতুন গান ‘মা এলো’। এর পরদিন ১৭ অক্টোবর লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে প্রকাশিত হবে লালন সাঁইজির আরেকটি গান।‘মা এলো’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাহিদা লগ্না। গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন। ভিডিও পরিচালনায় রয়েছেন সজল এবং রূপসজ্জায় ছিলেন পাপিয়া।
আরও পড়ুন...