সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল।মঙ্গলবার ভোরে আমিরাতের দক্ষিণাঞ্চলের আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাস আল খাইমা পুলিশের তথ্য অনুযায়ী, ৪১ জন যাত্রী নিয়ে চলা একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার...