মানুষের স্বভাবেই স্বাচ্ছন্দ্য ও সৌন্দর্যের আকাঙ্ক্ষা
রয়েছে। ইসলাম মানুষের এই স্বাভাবিক প্রবণতাকে অস্বীকার করেনি; বরং হালাল
উপায়ে উপার্জন, পরিচ্ছন্নতা
ও সৌন্দর্যচর্চাকে অনুমোদন করেছে। কিন্তু ভোগের প্রতি অতিরিক্ত আসক্তি, অপচয় এবং
দুনিয়াকেন্দ্রিক জীবনকে নিরুৎসাহিত করেছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল এই ভারসাম্যের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি
দারিদ্র্যকে লক্ষ্য বানাননি, আবার প্রাচুর্যকেও জীবনের উদ্দেশ্য করেননি। তাঁর জীবনে ছিল
প্রয়োজনের মধ্যে পরিতৃপ্তি এবং ভোগের মধ্যে সংযম।
পবিত্র কোরআন ত...