মানুষের পরিচয় তার ধর্ম, বর্ণ, গোত্র কিংবা ভাষায় সীমাবদ্ধ নয়।
মানুষ হিসেবে তার মর্যাদা আছে, অধিকার আছে এবং সেই মর্যাদা রক্ষার দায়িত্বও আছে। মহানবী
হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। ভিন্ন
ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁর আচরণ ছিল ন্যায়, সহমর্মিতা, সৌজন্য ও
মর্যাদাবোধে পরিপূর্ণ। তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষের প্রতি মানবিক আচরণকে
কখনো ধর্মীয় পরিচয়ের ওপর নির্ভরশীল করেননি।
মদিনায় হিজরতের পর মহানবী (সা.) যে সমাজব্যবস্থা প্রতিষ্ঠা
করেন; সেখানে
মুসলিমদের পাশাপাশি ই...