রাসায়নিক
দুর্ঘটনায় হতাহতদের দ্রুত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের
চিকিৎসক ও নার্সদের সক্ষমতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ। রবিবার
ও সোমবার (৩০ ও ৩১ আগস্ট) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে
রাসায়নিক শিল্পাঞ্চলের নিকটবর্তী সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের রাসায়নিক
দুর্ঘটনা মোকাবিলায় দক্ষতা বাড়াতে ‘কেমিক্যাল ইনসিডেন্ট প্রিপেয়ার্ডনেস ফর
হসপিটালস (হসপ্রেপ)’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের
(বিএনএসি...