রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের আরও দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে একই অভিযোগে গ্রেপ্তার হলেন পুলিশের চার কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা। তিনি জানালেন, সবশেষ গত বুধবার গ্রেপ্তার করা হয় পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। তাকে গাজীপুর থেক...