বাংলাদেশের কূটনীতিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীনে পরিচালিত এসএএফএন দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ চ্যালেঞ্জ, ভূরাজনীতি ও নীতিনির্ধারণ নিয়ে গবেষণা এবং সংলাপের আয়োজন করে।নিয়োগের ঘোষণায় জনসেবা, গণমাধ্যম ও কূটনীতিতে মুশফিকুল ফজল আনসারীর দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেছে প্রতিষ্ঠানট...