ঢাকাই ওটিটি থেকে শুরু করে বড় পর্দার নির্মাতাদের কাছে পছন্দের অন্যতম ভিলেন বা ভার্সেটাইল অভিনেতা রাশেদ মামুন অপু। তার সঙ্গে কথা বলেছেন পান্থ আফজাল
আপনাকে সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘কাজী ভাই’ চরিত্রে দেখা গেছে। ভক্তদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
দারুণ সাড়া পাচ্ছি। এক কথায়, দুর্দান্ত। যেখানেই যাচ্ছি, শুধু ‘কাজী ভাই, কাজী ভাই’ বলে ডাকছে সবাই। আমার ক্যারিয়ার তো শুরু নোমান রবিনের ‘সিটিবাস’ নাটকের তোতা মিয়া চরিত্রের মাধ্যমে। স্বল্পসময়ের উপস্থিতি সত্ত্বেও সে সময় দারুণ জনপ্রিয় হয়েছিল চরিত্রটি।...