সিদ্ধান্তটা অবাক করা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছেন কিকি রামোস। হাইতিতে জন্ম নেওয়া তরুণ এই প্রতিভাবান খেলোয়াড়টিকে ভাবা হচ্ছিল আর্জেন্টিনার ভবিষ্যৎ। কিন্তু আর্জেন্টিনার বদলে ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তিনি খেলবেন হাইতির হয়ে!জন্মভূমির ডাকে সাড়া দিয়েছেন রামোস। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে প্রীতি ম্যাচ খেললেও বেছে নিয়েছেন হাইতিকে। যোগ দিয়েছেন হাইতির দলের অনুশীলন ক্যাম্পেও। তবে প্রশ্ন হচ্ছে, কিকি রামোস কি আর কখনও আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন...