বিদ্যুৎ উন্নয়ন
বোর্ডের (পিডিবি) হিসাবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন
সক্ষমতা ১ হাজার ২৩৪ মেগাওয়াট। অথচ শনিবার বিকেলে কেন্দ্রটি থেকে ১ হাজার ৩২১
মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। প্রশ্ন
উঠেছে, নির্ধারিত সক্ষমতার চেয়ে
৮৭ মেগাওয়াট বেশি বিদ্যুৎ কীভাবে উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে?
খোঁজ নিয়ে জানা
গেছে, নির্ধারিত পরীক্ষার
মাধ্যমে দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের স্থাপিত ও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা
যাচাই করে পিডিবি। কেন্দ্র চালুর পর এব...