ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাদের
জীবনকে ঘিরে যেমন গভীর শ্রদ্ধা রয়েছে, তেমনি প্রচলিত রয়েছে অসংখ্য ভিত্তিহীন
কাহিনী। সময়ের প্রবাহে এসব গল্প এতটাই জনপ্রিয় হয়েছে যে, প্রকৃত
ইতিহাস অনেক সময় আড়ালে পড়ে গেছে। তাবে-তাবিঈন যুগের প্রসিদ্ধ নারী রাবেয়া বসরী (রাহিমাহাল্লাহ)
তাদেরই একজন। তাই তার সম্পর্কে আলোচনা করতে হলে নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র ও
মুহাদ্দিসদের বক্তব্যের ওপর নির্ভর করাই অধিকতর নিরাপদ।
বিজ্ঞ আলেমদের বক্তব্য অনুযায়ী, রাবেয়া
আল-আদাবিয়া, যিনি
‘রাবেয়া বসরী’ নামে অধিক পরিচিত,...