মুম্বাইতে সম্প্রতি আয়োজিত হয় ‘ও মাই ডগ’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সেই আসরে হাজির হয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছিলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। আর তখনই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রেড কার্পেটে উপস্থিত একটি মিষ্টি কুকুরকে আদর করতে বসেছিলেন রাবিনা। তবে একাকী ছবি তুলতে দাঁড়াতেই ঘটে বিপত্তি। তার হলুদ পোশাকের সুতা দেখে কৌতূহলী হয়ে কুকুরটি হঠাৎ কামড়ে ধরে ঘেউঘেউ শুরু করে, যা মুহূর্তের মধ্যে সেখানে বেশ থমথমে পরিস্থিতি তৈরি করে। তবে এমন পরিস্থিতিতেও বিন্দুমাত্র আতঙ্কিত না হ...