বাংলাদেশের এলপিজি বাজারে আসলে তিনটি দাম চলে। প্রথমটি আন্তর্জাতিক দাম। সৌদি আরামকো প্রতি মাসে প্রোপেন-বিউটেনের যে কন্ট্রাক্ট প্রাইস (সিপি) ঘোষণা করে, এশিয়ার বাজার তাকে ঘিরেই ঘোরে। নভেম্বরে প্রোপেনের সিপি ৪০ ডলার বেড়ে টনপ্রতি ৭২০ ডলার, বিউটেনের ৫০ ডলার বেড়ে ৭৮০ ডলার হয়েছে। জাপানি একটি বাজার বিশ্লেষণ অনুযায়ী, এটি টানা চতুর্থ মাসের বৃদ্ধি। দ্বিতীয়টি বিইআরসির ঘোষিত দাম, যা কাগজে লেখা থাকে। তৃতীয়টি দোরগোড়ার দাম, যা আসলে ভোক্তা দেন।
গত দুই মাসে এই তিনটি দাম একসঙ্গে বেড়েছে; কিন্তু একই গতিতে নয...