বরগুনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে রাতভর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে ফুটবল আয়োজন কমিটির বিরুদ্ধে। প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এ আয়োজন করা হয়। এ সময় আমতলী থেকে দুই নারীকে এনে নাচ-গানের আসর বসানো হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।ঘটনাটি ঘটেছে তালতলীতে শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বিদ্যালয়...