দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাতে জানায়, হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। এর কয়েক ঘণ্টা পর পাল্টা হামলার দাবি করে আইআরজিসি।আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে ধারাবাহিক বিমান উসকানি...