প্রচন্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারীপুরের রাজৈর উপজেলার জনজীবন। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, কখন বিদ্যুৎ থাকবে, আর কখন চলে যাবে— কোনো নিশ্চয়তা নেই। কিছুক্ষণ পরপর আসা-যাওয়া করায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস, দুধ ও আইসক্রিমসহ বিভিন্ন খাবার নষ্ট হয়ে যাচ্ছে। প্রচন্ড গরমে ঘরে থাকা কঠিন হয়ে...