১৮ বছর ধরে বাদাম–ছোলা বিক্রি করে চলছে সংসার, ভরসা শুধু মানুষের সততা
‘লাগবে বাদাম, বুট?’বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে বিকেলের ব্যস্ততার মধ্যে ভেসে আসে কণ্ঠটি। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। এক হাতে সাদা লাঠি, আর গলায় ঝোলানো লোহার রিংয়ে ছোট ছোট প্যাকেট—বাদাম, ভাজা ছোলা আর চানাচুর। কণ্ঠের মালিক রাজু আহমেদ। বয়স ৩৮। চোখে আলো নেই। তবু অন্ধকার তার পথ আটকে রাখতে পারেনি। একজন ক্রেতা এগিয়ে এসে একটি প্যাকেট নিলেন। রাজুর হাতে টাকা দিলেন। টাকা গুনে দেখার সুযোগ নেই তার। তবু নির্দ্বিধায় পকেটে রেখে দিলেন। কারণ, প্রা...