রাষ্ট্রীয় অভ্যর্থনা, কূটনৈতিক
বৈঠক, অর্থনৈতিক আলোচনা ও গলফের ব্যস্ততায় আয়ারল্যান্ডে দিন
কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে তার সফরের
প্রতিবাদে ডাবলিনের রাজপথে বিক্ষোভ করেছেন বিপুলসংখ্যক মানুষ। গাজা ও মধ্যপ্রাচ্যে
যুক্তরাষ্ট্রের নীতি, ট্রাম্পের রাজনৈতিক অবস্থান এবং তার
প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এর মধ্যে উত্তর
আয়ারল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের মন্তব্যও দিনের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত
হয়।
স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ২৩ মিনিটে...