ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই ঘটছে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা। শিল্পাঞ্চলগুলোও অস্থির শ্রমিক অসন্তোষে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয়, সড়ক ও স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশের বড় একটি অংশকে ব্যস্ত থাকতে হচ্ছে সেই দায়িত্বে। ফলে বিভিন্ন এলাকার দৈনন্দিন নানা অপরাধমূলক কাজে কমেছে পুলিশের নজর ও পদক্ষেপ। এতে সাধার...