বহু বছর আগের একটি বিতর্কিত টেলিভিশন শোয়ের জেরে ফের বড় আইনি বিপাকে পড়লেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। ২০১০ সালে তার সঞ্চালনায় প্রচারিত রিয়্যালিটি শো ‘রাখি কা ইনসাফ’-এর একটি পর্বে অপমানিত হয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনায় এবার রাখির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল উত্তরপ্রদেশের ঝাঁসি আদালত। বারবার সমন এড়ানোর কারণে তার বিরুদ্ধে জারি করা হয়েছে জামিন-অযোগ্য পরোয়ানা।মামলার বিবরণ অনুযায়ী, ২০১০ সালের অক্টোবর মাসে রাখি সাওয়ান্তের সেই শোতে দাম্পত্য কলহ মেটানোর জন্য হাজির করা হয়েছিল ঝাঁসির হংসারী প্রেম ন...