আসিয়ান কাপের মিশনে ইন্দোনেশিয়ায় পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল দল। সামনে কঠিন প্রতিপক্ষ থাকায় দ্রুত নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুত করাই এখন দলের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন।জাকার্তায় পৌঁছানোর পর প্রথম দিন বিকেলে মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। পরদিন জিম সেশনেও নিজেদের প্রস্তুত করেন ফুটবলাররা। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরে রাকিব বলেন, ‘কালকে এখানে আসার পরে আমরা বিকালে মাঠে একটা ভালো ট্রেনিং সেশন শেষ করেছি।...