উচ্চশিক্ষায় কার্যকর ডিজিটাল রূপান্তরের জন্য আগে মানসিকতা,
মূল্যবোধ ও দায়িত্ববোধে পরিবর্তন
আনতে হবে বলে মন্তব্য
করেছেন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের নবনিযুক্ত
পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল
হক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও নিরবচ্ছিন্ন শেখার
সংস্কৃতি গড়ে তোলার আহ্বান
জানিয়েছেন তিনি।
মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলে পাঠ্যক্রম
উন্নয়নবিষয়ক চার দিনব্যাপী ‘ট্রেনিং
অব ট্রেইনারস (টিওটি-৪)’ প্রশিক্ষণের সমাপনী
ও সনদ বিতরণ অনুষ...