বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং-সংক্রান্ত তদন্তে নিজের বিরুদ্ধে ওঠা দুটি অভিযোগ অস্বীকার করেছেন রাকিবুল ইসলাম সানি। বিসিবির বগুড়া জেলার সাবেক কাউন্সিলর ও বিসিবি অডিট কমিটির সাবেক সদস্য সচিবের দাবি, তাকে ফাঁসানো হয়েছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে এবং অভিযোগের বিস্তারিত জানতে আগামী সপ্তাহে আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিপিএলের ফিক্সিং-সংক্রান্ত বিসিবির তদন্তে রাকিবুলের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের দুটি ধারা ভঙ্...