আসরের
নাম রাইজিং স্টারস এশিয়া কাপ, আগে যেটা
ছিল ইমার্জিং এশিয়া কাপ। মূল উদ্দেশ্য
তরুণ উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচের কাছাকাছি একটা অভিজ্ঞতা অর্জনের
সুযোগ দেওয়া। তবে প্রতিবারের মতোই
এ আসরে বাংলাদেশ পাঠাচ্ছে
অভিজ্ঞতার ভারে অস্তাচলে পৌঁছে
যাওয়া ক্রিকেটারদের! আগে সৌম্য সরকারকে
পাঠানো হয়েছে, এবার সাব্বির রহমান
ও ইরফান শুক্কুর যাচ্ছেন উদীয়মানদের আসরে খেলতে। দুজনের
বয়স যথাক্রমে ৩৪ ও ৩৩!
টুর্নামেন্টের
নাম বদল হলেও উদীয়মানদের
আসরে অস্তাচলে যাওয়া ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সংস্কৃতিটা...