কিয়ামতের দিন হবে ন্যায়বিচারের দিন। সেদিন মানুষের সবচেয়ে
বড় সৌভাগ্য হবে মহান আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভ করা। পক্ষান্তরে সবচেয়ে ভয়াবহ
দুর্ভাগ্য হবে আল্লাহর অসন্তুষ্টির সম্মুখীন হওয়া। হাদিস গ্রন্থগুলোতে দেখা যায়; রাসুলুল্লাহ
(সা.) এমন তিন শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন, যাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের
দিন কথা বলবেন না, তাদের
দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হাদিসটি হচ্ছে-عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله
عليه وسلم قَالَ ثَلاَثَةٌ لاَ يُكَلِ...