বাজার কিংবা অনলাইন মার্কেটপ্লেসে নিত্যপণ্য কিনতে গিয়ে ক্রেতারা প্রায়ই নানা প্রতারণার শিকার হন। সাধারণ দোকানে রসিদ না দেওয়া কিংবা অনলাইনে নিম্নমানের পণ্য দেওয়ার মতো ভোগান্তি দূর করতে এবং বাণিজ্যে স্বচ্ছতা আনতে প্রস্তাবিত নতুন আইনে পণ্য ক্রয়-বিক্রয়ে রসিদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। ২০০৯ সালের বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করে বাণিজ্যে ক্রেতাদের সুরক্ষা সুদৃঢ় করতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মতামত গ্রহণের জন্য খসড়াটি সম্প্রতি ও...