বহুল প্রতীক্ষিত পৌরাণিক কাহিনিনির্ভর মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ:
পার্ট ওয়ান’ মুক্তির প্রথম তিন দিনেই বিশ্ব জুড়ে বক্স
অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এটি এখন পর্যন্ত আয় করেছে ৩৬৬ কোটি ৫৮ লাখ রুপি।
গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ চলচ্চিত্র শনিবারে
এসে আয়ের গতিতে বড় ধরনের উত্থান দেখিয়েছে। ভারত ও আন্তর্জাতিক— দুই বাজারেই বেড়েছে দর্শক আগ্রহ। মুক্তির
তৃতীয় দিন এর বিশ্বব্যাপী আয় হয়েছে ১৪০ কোটি ৬৩ লাখ রুপি, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ
আয়। প্রথম দিন এটি আয় করে ১২৫ কোটি ৫৫ লাখ রুপি। দ্বিতীয়...