জুলাই জাদুঘরের ভাস্কর্য নিয়ে সোশ্যালে চলছে বেশ আলোচনা ও সমালোচনা। কেউ কেউ ট্রল করছেন আবার কেউ বলছেন এই জাতীয় ভাস্কর্য যেন ভেঙে ফেলা হয়। সেই আলোচনায় যোগ দিলেন নেটিজেনদের কাছে পরিচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানী। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান জানান।আজ রবিবার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এই ভাস্কর্যগুলো করানো হয়েছে হেফাজতকে সমালোচিত করতে। না হয় শাপলাকে স্মরণীয় রাখার নামে ভাস্কর্য করতে হেফাজতের কেউ কি বলেছে? তাহলে কেনো করা হলো? কিছু কুকুরের ঘেউ ঘেউ করার...