শুরু হতে যাচ্ছে বছরের
সবচেয়ে বড় ফুটবল দলবদলের মৌসুম। আর এই সময়েই আর্জেন্টাইন ফুটবলে নতুন করে গুঞ্জন শুরু
হয়েছে ইন্টার মায়ামির ৩২ বছর বয়সী তারকা মিডফিল্ডার রদ্রিগো দে পলকে নিয়ে। জাতীয় দলের
সতীর্থ লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিকে এমএলএস প্লে-অফে তোলার অন্যতম কারিগর এই
তারকা কি আবারও ফিরবেন নিজ দেশের ফুটবলে?
ইএসপিএনের জনপ্রিয় ফুটবলভিত্তিক
শো ‘এফনাইন্টি’-এ দে পলের ভবিষ্যত নিয়ে বিতর্ক জমেছিল। সেখানে বিশ্বকাপজয়ী
সাবেক তারকা অস্কার রুগেরি মন্তব্য করেন, সুযোগ থাকলে তিনি দে পলকে রিভার প্লেটে ন...