সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ। এই অঞ্চলে ধর্মীয় সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। এটাই সিলেটের গৌরব, এটাই আমাদের ঐতিহ্য।রথযাত্রা উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার নগর ভবনে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে রথযাত্রা উদযাপনের জন্য প্রতিটি দেবালয়কে ৩০ হাজার টাকা করে...