যশোর অঞ্চলের মানুষের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন আন্দোলনের অগ্রদূত, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী মারা গেছেন। আজ বুধবার দুপুরে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা রাজনীতিক ইকবাল কবির জাহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তার জানান, প্রায় ৪০ বছর ধরে দক্ষিণাঞ্চলের মানুষের জলাবদ্ধতা দূর করার দাবি ও অধিকার আদায়ে সোচ্চার ছিলেন রণ...