চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে সুনামগঞ্জে পাঠানোর পথে রড উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান বিএসআরএম'র ১৩ টন লোহার রড চুরি হয়েছে। ঘটনার এক সপ্তাহের মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ টন ১০০ কেজি রড উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রড পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন—মো. রিয়াদ হোসেন, ট্রাকের সহকারী (হেলপার) মো. হাদিছ মোল্লা ও আবুল বাশার ওরফে বাঁশি।পুলিশ সূত্রে জানা যায়, গ...