অনিকেত
শামীম
সাকুরা
পর্ব (নিস্তার)
আসবো
না যেনেও গ্লাসগুলো শূন্য থাকবে,
এমনতো নয়। রাতভর উজাড়
হবে মদিরার পাত্র—
একা ফিরে গেছি সরাইখানার
দিকে
বরং
বসে থাকবো হৃদের ধারে, যে বছরভর
বৃষ্টির অপেক্ষা করে। বয়সী বৃক্ষের
নিচে বসে থাকবো
একা, যার ফুলের গরিমা
নেই, ফলের—
নেই কোনো রঙের চিৎকার
বুক
থেকে টেনে তুলবো পুরনো
খঞ্জর
একে একে, রক্ত মুছে
ফেলবো অশ্বত্থ পাতায়—
একা ফিরে যাবো সরাইখানার
দিকে
সবুজ,
ও সবুজ মদ,
তোমার সব দিকে হৃদয়
ভেবেছি।
ত...