বরাবর
সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষা করাই পুলিশের কাজ। এতদিন এমনটাই জেনে এসেছি। কিন্তু উখিয়া ও টেকনাফ উপজেলার পরিস্থিতি দেখে সাময়িক সময়ের জন্য হলেও আমার বদ্ধমূল ধারণার মূলে আঘাত লেগেছে। আমাদের দুই উপজেলায় স্থানীয় ৬ লাখ বাসিন্দা আর ক্যাম্পের ১৪-১৫ লাখ রোহিঙ্গা মিলিয়ে প্রায় সোয়া ২০ লাখ মানুষের বাস। আর এই বিশাল মানবসমুদ্র সামলানোর জন্য আমাদের মোতায়েন রয়েছে মাত্র ১৮৩ পুলিশ সদস্য! গাণিতিক হিসাবে প্রতি ১১ হাজার মানুষের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন...