রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনকে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।আজ শনিবার দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।সংবাদ সম্মেলনে পলাশ কান্তি নাগ জানান, গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার ঘটনা রংপুরসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক চিত্র তুলে ধরেছে। এ ঘটনায় দুই কিশোরকে আসামি হিসেবে গ্রেপ্তার...