রংপুর-ঢাকা পথের একমাত্র আন্তঃনগর ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’। বৈষম্যের কারণে ট্রেনটির আসন সংখ্যার চার ভাগের এক ভাগ যাত্রীও রংপুর রেলস্টেশন থেকে যাতায়াত করতে পারছে না। এই ট্রেনের টিকিট যেন সোনার হরিণ, অনলাইনের টিকিটও বিক্রি হয় কালোবাজারে।
ট্রেনটির ৮৪০ আসনের বিপরীতে রংপুরের জন্য বরাদ্দ মাত্র ১৮৩টি টিকিট। চালুর ১৪ বছরেও ট্রেনটি বৈষম্যের গ্যাঁড়াকল থেকে বের হয়ে আসতে পারেনি। কর্তৃপক্ষও বিষয়টি আমলে নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
রেলওয়ে সূত্রে জানা যায়, রংপুর এক্সপ্রেসের ১৪টি বগিতে মোট আসন সংখ্যা ৮৪০...