আগামীর
সময়: একদিকে
শিশুরা নিখোঁজ হচ্ছে, অন্যদিকে, দেখা যাচ্ছে শিশুরা নিজ ঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ
যৌন নিগ্রহের শিকার হচ্ছে। সামগ্রিকভাবে বাংলাদেশ
রাষ্ট্র ও সমাজে শিশুদের
বর্তমান বিপদগ্রস্ত অবস্থাকে আপনি কীভাবে বিশ্লেষণ
করবেন?
দিলওয়ার
হাসান: অত্যন্ত ক্ষোভ ও বেদনার সঙ্গে
বলতে হচ্ছে, আমাদের বাংলাদেশ রাষ্ট্র ও সমাজ দিন
দিন শিশুদের জন্য চরম বিপদসঙ্কুল
এবং বৈরী হয়ে উঠেছে।
সমাজে শিশুরা বরাবরই উপেক্ষিত, নিগৃহীত এবং নানান হিংস্...