খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সন্দেহভাজন এলাকায় টহলের পাশাপাশি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোয় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।এদিকে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য ও সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা...