কুড়িগ্রামের উলিপুরে নাসরিন জাহান (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর মরদেহ বাড়িতে রেখে তারা পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। মরদেহ উদ্ধারের সময় গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার উপজেলার ফকির মোহাম্মদ নামানির চর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বিকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহতের স্বজনরা জানায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দোলন এলাকার নুর ইসলামের মেয়ে নাসরিন জাহানের সঙ্গে প্রায় তিন...