ভারত জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্ক। উত্তর প্রদেশে এসে এটি পেল নতুন মাত্রা। বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল ইচ্ছাকৃত মুসলিম ভোটারদের বাদ দিতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে উত্তর প্রদেশে মিলল ভিন্ন দৃশ্যপট।রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ, রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে। অথচ মুসলিম ভোটারের সংখ্যা বেড়েছে। অযোধ্যায় ‘আজতক পঞ্চায়েত’ অনুষ্ঠানে দেওয়া তার এই বক্তব্যের পর ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপ...