রাজনৈতিক ছত্রছায়া, প্রশাসনিক যোগসাজশ এবং মধ্যস্বত্বভোগীদের একটি শক্তিশালী চক্রের মাধ্যমে দেশের আবাসন খাতের বড় ডেভেলপারদের একাংশ রীতিমতো ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, এই প্রভাবশালী চক্রটির কাছে পুরো খাতের নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক কাঠামো জিম্মি হয়ে পড়েছে। গতকাল বুধবার রাজধানীতে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে...